নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ফেব্রুয়ারি’২০২০ :-

করোনাভাইরাসের প্রভাবে ভারতে বাড়তে পারে জিনিসপত্রের দাম। চীনে করোনাভাইরাস মহামারীর ফলে চীন থেকে আমদানি করা যাচ্ছে না বিভিন্ন বানিজ্যিক কাঁচামাল। ফলে বিভিন্ন শিল্পজাত দ্রব্যের ঘাটতি দেখা দিচ্ছে ভারতে। মঙ্গলবার এক পরামর্শ সভায় ভারতীয় শিল্পপতিরা এমনটাই জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু সভাশেষে সাংবাদিক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান, এখনই ভয় পাওয়ার কিছু নেই। কোনো জিনিসের দামই অকপটে বেড়ে যাবে না। ঘাটতির সেরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য এখনো সামনে আসেনি।
যদিও মিটিংয়ে উপস্থিত থাকা সরকারী আধিকারিকদের থেকে জানা যায়, বেশীরভাগ শিল্পক্ষেত্রেই তিন চার সপ্তাহ চলার মতো কাঁচামাল আছে। এরপরে কিছুটা হলেও ঘাটতি দেখা দেবে।
ঔষধ শিল্পে ঘাটতির সম্ভাবনা সবথেকে বেশি। কিন্তু সূত্রের খবর, ঔষধ শিল্পে ঘাটতি দেখা দিলে প্রয়োজনে চীন থেকে বিমানে করে কাঁচামাল নিয়ে আসা হবে। কিন্তু সেক্ষেত্রে মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে। সেজন্য শিল্পপতিরা আবেদন জানিয়েছেন যে এরকম পরিস্থিতির সৃষ্টি হলে যাতে আমদানি করা দ্রব্যের ওপর কর কমিয়ে দেওয়া হয়।