অবৈধ কলোনী হবে বৈধ : সিদ্ধান্ত দিল্লিতে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ অক্টোবর’১৯:-

দিল্লিতে বিধানসভা নির্বাচন আসন্ন। চলছে ভোটের প্রস্তুতি। এরই মধ্যে বড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগত নির্বাচনের কথা মাথায় রেখে দিল্লির অবৈধ কলোনিগুলিকে বৈধ করার সরকারি সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন্দ্রের মোদি সরকার। জানা গেছে দিল্লিতে অবৈধ কলোনি রয়েছে মোট ১৭৯৭টি, সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৪০ লক্ষ মানুষ বসবাস করেন ওই কলোনিগুলোতে। প্রসঙ্গত, দিল্লির অবৈধ কলোনিগুলি বৈধ করা নিয়ে আগে বহুবার প্রকাশ্যে মুখ খুলেছে আম আদমি পার্টি। আপ ছাড়া বিজেপির নির্বাচনী ইস্তেহারেও খুবই গুরুত্ব দিয়ে বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এই বিষয়ে কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হারদীপ সিং পুরী বলেন, ‘‌বর্তমানে দিল্লির মোট জনসংখ্যা দু’‌কোটিরও বেশি। অবৈধ কলোনি নিয়ে কয়েক বছর ধরেই নানারকম দাবি দাওয়া উঠে এসেছিল। কলোনিগুলিতে বিপজ্জনক কাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে ঘরবাড়িগুলি। যেকোনও সময়ে বিপদ ঘটে যেতে পারে। এখনও পর্যন্ত কিছু করা যায়নি কারণ সেগুলি অবৈধ। এখানকার মানুষকে এবার মালিকানার অধিকার দেওয়া হবে। ফলে তাঁরা বাড়ি তৈরির জন্য সরকারি অনুমোদন পাবেন। ব্যাঙ্ক থেকে ঋণ পাবেন।’‌

Leave a Reply

error: Content is protected !!