অবসরের দোরগোড়ায় প্রধান বিচারপতি : শেষ ৮ দিনে দেবেন ৬ হাই-প্রোফাইল মামলার রায়

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ অক্টোবর’১৯:-

কাজের শেষ ৮দিনে ৬টি হাই প্রোফাইল মামলার রায় দিতে হবে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কে। সূত্রের খবর, ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে অবসর নেবেন বিচারপতি রঞ্জন গগৈ৷ তাঁর জায়গায় ১৮ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি শরদ অরবিন্দ বোবদে৷ এইসব পর্বের বাইরে দেশের চোখ আটকে রয়েছে ৬টি মামলার দিকে সেগুলো অযোধ্যা, রাফাল, শবরীমালা, প্রধান বিচারপতির অফিসকে তথ্যের অধিকারের আওতায় নিয়ে আসা, প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার ষড়যন্ত্রের অভিযোগ, ফিনান্স বিল সংক্রান্ত বিতর্ক।

দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসরে যাবার আগে সবচেয়ে আলোচিত অযোধ্যা মামলার রায়, টানা ৪০ দিন ধরে এই মামলার শুনানি চলেছিল দেশের শীর্ষ আদালতে৷ এই মামলার রায় নিয়ে তুমুল আগ্রহ দেশের রাজনৈতিক মহলে। অন্যদিকে রয়েছে দক্ষিণ ভারতের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার সংক্রান্ত রিভিউ মামলার রায়দানের বিষয়টি৷ শীর্ষ আদালত রায় দিয়েছিল, শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন সব বয়সের মহিলারা৷ এই রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছে রিভিউ পিটিশনের মাধ্যমে৷ এই রিভিউ পিটিশনের রায়দান করতে হবে প্রধান বিচারপতিকে৷

Leave a Reply

error: Content is protected !!