নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ ডিসেম্বর’১৯:-

জামিনে মুক্তি পি চিদম্বরম। আপাতত ইডি হেফাজতে আছেন তিনি। আইএনএক্স দুর্নীতির মামলায় চিদম্বরমকে জামিন দিয়েছে দেশের শীর্ষ আদালত। জানা গেছে, দিল্লি হাইকোর্ট চিদম্বরমের জামিনের আবেদন নাকচ করে দিলে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করে ছাড়া পান তিনি।
প্রসঙ্গত, গত ২১আগস্ট বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরমকে নাটকীয়ভাবে বাড়ির পাঁচিল টপকে গ্রেপ্তার করে সিবিআই। তার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। তাই প্রথমে সিবিআই হেফাজতে থাকলেও গত ৫ সেপ্টেম্বর সিবিআই চিদম্বরমকে তিহাড় জেলে পাঠায়। তার মধ্যেই চিদম্বরমকে গ্রেপ্তারের জন্য দিল্লির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল ইডি। গত ১৬ অক্টোবর জেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হলে আপাতত ইডির হেফাজতে রয়েছেন চিদম্বরম।
