ছত্তিশগড়ে নকশাল হামলা : পুলিশের গুপ্তচর সন্দেহে মৃত ১ | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি’২০২০ :-

ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলায় পুলিশের গুপ্তচর সন্দেহে এক ব্যক্তি হত্যা। অভিযোগের তির নকশালদের দিকে । ঘটনায় থমথমে গোটা এলাকা ।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা বার্সুর থানার কাছে মঙ্গনার রোডের কাছে একটি মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন । মৃতদেহের কাছে কিছু লিফলেট এবং প্যাম্ফলেট পড়ে থাকতে দেখা যায় । নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) এর আমদাই অঞ্চল কমিটি এই প্যাম্ফলেট গুলির মাধ্যমে এই হত্যার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

পুলিশ আরো জানিয়েছে, মৃত ব্যাক্তির নাম দশারাম ; তিনি দান্তেওয়ারার কেঙ্কানুর গ্রামের বাসিন্দা । হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য তদন্ত -তল্লাশি চলছে ।

Leave a Reply

error: Content is protected !!