‘মুসলিমদের অন্তর্ভুক্ত করা যায় না’ ? নেতাজী প্রপৌত্র বিজেপিনেতা চন্দ্র বসুর প্রশ্নবোধক ট্যুইট ঘিরে তোলপাড় নেট দুনিয়া |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ ডিসেম্বর’১৯:-

নাগরিকত্ব সংশোধিত আইনের বিষয়ে জনগণকে বোঝাতে সোমবার কলকাতার রাজপথে বিশাল মিছিল করেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই রেশ কাটার আগেই এই আইন নিয়ে প্রশ্ন তুললেন খোদ গেরুয়া দলের নেতা তথা নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয় চন্দ্র কুমার বসু। তিনি টুইট করে বলেছেন যে, ভারত এমন একটি দেশ যেখানে “সমস্ত ধর্ম এবং সম্প্রদায়ের জন্য উন্মুক্ত” পরিস্থিতি আছে।

নেতাজির প্রপৌত্র আরো লেখেন, “যদি সিএএ কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত না হয়, তবে আমরা কেন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনদের কথা উল্লেখ করছি! মুসলিমদের অন্তর্ভুক্ত করা যায় না? আসুন বিষয়টিতে স্বচ্ছ থাকি”। তার এই টুইটের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই এই আইনটি ভারতীয় মুসলিমদের কোনও ক্ষতি করবে না বলে প্রচার করছে বিজেপি। তবুও দেশের বিভিন্ন স্থানে এই আইনের বিরোধীতা করে চলছে বিক্ষোভ প্রদর্শন। তারই মধ্যে এই টুইট ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

error: Content is protected !!