নয়া দায়িত্বে জেনারেল বিপিন রাওয়াত : দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ ডিসেম্বর’১৯:-

৩১ ডিসেম্বর অবসরের পর নতুন দায়িত্ব পেতে চলেছেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত। দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (CDS) হলেন জেনারেল বিপিন রাওয়াত। এবিষয়ে আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবারে সেইমতো দেশবাসীর সুরক্ষাবৃদ্ধি এবং সন্ত্রাসদমনে সেনার ৩ বাহিনীকে নিয়ে প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পেল ভারত৷ জানা গেছে, ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ সরকারের প্রতিরক্ষা ও সামরিক বিষয়ের প্রধান উপদেষ্টা, এই পদের অধিকারী সরকার ও সেনার মধ্যে ‘সিঙ্গল পয়েন্ট অফ কন্ট্যাক্ট’ হিসেবে কাজ করবেন৷

আরো জানা গেছে, ভারতীয় সেনার তিন বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রেখে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’। পারমাণবিক অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন CDS৷

Leave a Reply

error: Content is protected !!