নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ফেব্রুয়ারি’২০২০ :-

প্রতীকী ছবি
শাহিনবাগের পর এবার বিক্ষোভ দেখা গেল উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদে। সংবাদমাধ্যম সূত্রে খবর, নাগরিকত্ব আইনের প্রতিবাদে শাহিনবাগের পর দিল্লীর জাফরাবাদে এক গুরুত্বপূর্ণ রাস্তা শনিবার রাত থেকে অবরোধ করে রেখেছেন শতাধিক মহিলা বিক্ষোভকারী। রবিবার সকাল থেকে সেই রাস্তা অবরোধমুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাত থেকে জাফরাবাদ মেট্রো স্টেশনের কাছে অবরোধে বসেছেন প্রায় ২০০ জন মহিলা বিক্ষোভকারী। জাতীয় পতাকা হাতে নিয়ে তারা ‘আজাদি’ স্লোগান দিচ্ছেন বলেও জানা গেছে। এক বিক্ষোভকারী জানিয়েছেন, ‘‘আমরা সিএএ, এনআরসি থেকে স্বাধীনতা চাই।” বিক্ষোভের কারণে মেট্রো স্টেশনটি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।
রবিবার সকালে সিনিয়র পুলিশ আধিকারিক বেদপ্রকাশ সূর্য বলেন, ‘‘আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। এভাবে তারা কোনও গুরুত্বপূর্ণ রাস্তা আটকে রাখতে পারেন না। আমরা আধাসেনা বাহিনীকেও ডেকেছি।”