নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ফেব্রুয়ারি’ ২০২০ :-

দুই সন্তানকে খুন করে আত্মহত্যা দিল্লীর ব্যবসায়ীর। দিল্লীর শালিমার বাগ এলাকার মধুর মালানী নামের এক ব্যবসায়ী তার দুই সন্তানকে খুন করে নিজেও আত্মহত্যা করলেন। জানা গেছে, কিছুদিন থেকে অবসাদগ্ৰস্থ ওই ব্যবসায়ীর মানসিক অবস্থা ঠিক ছিল না। আর তাই নিজের শিশুদের খুন করতেও হাত কাঁপেনি মধুর মালানী নামে ওই ব্যবসায়ীর। শিশুদের খুন করার পর হায়দারপুর মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিজেও আত্মহত্যা করেন তিনি। ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে দিল্লী পুলিশ জানতে পেরেছে যে, বেশ কিছুদিন থেকেই হতাশায় ভুগছিলেন ওই ব্যবসায়ী। অনেক চেষ্টা করেও তিনি নিজের ব্যবসাকে দাঁড় করাতে পারছিলেন না। ছয় মাস আগে তার একমাত্র কারখানা বন্ধ হয়ে যায়। ফলে একেবারেই বেকার হয়ে পড়েন তিনি। এর ফলেই ওই ব্যবসায়ী চরম মানসিক অবসাদ থেকে ওই পথ বেছে নিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।