নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ আগস্ট’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল
বাস যাত্রা শুরু হল কাঠমান্ডু থেকে শিলিগুড়ির মধ্যে। এবার থেকে বাসেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা । কাঠমান্ডুতে এই বাস পরিষেবার সূচনা করা হয়েছে। পরিষেবার সূচনা করেছেন নেপালের পরিবহণমন্ত্রী রঘুবর মহাশেঠ। অনুষ্ঠানের ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নেপালে ভারতের রাষ্ট্রদূত মঞ্জিব সিং পুরী। ভারতের পক্ষ থেকেই আপাতত বাসটি চালানো হবে। এখন থেকে প্রতিদিন বাস চলবে দুই দেশের মধ্যে। সূত্রের খবর, কাঠমান্ডু থেকে কাকড়ভিটা হয়ে শিলিগুড়ি পর্যন্ত যাওয়া যাবে এই বাসে। পরে নেপাল থেকেও আরো বাস দেওয়া হবে বলে জানা গিয়েছে। বাস পরিষেবা চালু হওয়াতে পর্যটন শিল্প বৃদ্ধির পাশাপাশি, বৃদ্ধি পাবে বাণিজ্য সম্পর্ক।