নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬অক্টোবর’১৯:-

সবচেয়ে বড় প্রদীপ জ্বালিয়ে লিমকা বুক অব রেকর্ডে নাম তুলতে চলেছে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় আসামের গুহাটির দীঘোলি পুখুরিতে জ্বলবে সর্ববৃহৎ মাটির প্রদীপ । জানা গেছে, মাটির প্রদীপটি আট ফুট দীর্ঘ ও উচ্চতা দু’ফুট। আতশবাজির রোশনাই পাশে এই বৃহৎ প্রদীপ সকলের নজর টানবে বলেই আশাবাদী উদ্যোক্তারা । জানা যায়, উত্তর পূর্ব ভারতের একটি সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানির উদ্যোগে জ্বলবে সবচেয়ে বড়ো এই প্রদীপ । এই প্রদীপ প্রজ্জ্বলনের কারণ শুধু রেকর্ড গড়াই নয়, এন্তার প্লাস্টিকের ব্যবহার যে পরিবেশের ক্ষতি করছে, সে বিষয়ে সচেতনতা করা হবে এই প্রয়াসের মাধ্যমে। সূত্রের খবর, প্রদীপ প্রজ্জ্বলনের অনুষ্ঠানে উপস্থিত থাকবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সদস্যরা। থাকবেন বেশ কয়েকজন সেলিব্রিটিও। ৩১অক্টোবর পর্যন্ত চলবে এই বিরাটাকার মাটির প্রদীপ ।