নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ ফেব্রুয়ারি’২০২০ :-

আকস্মিক গুলি হামলায় মৃত ভারতীয় হিন্দু মহাসভার উত্তর প্রদেশ ইউনিটের সভাপতি রণজিৎ বচ্চন | রবিবার সকালে অখিল লখনউয়ের হজরতগঞ্জ অঞ্চলে দুই মোটরসাইকেল আরোহী গুলি চালিয়ে তাকে হত্যা করে বলে জানা যায় ।
গোরক্ষপুর জেলার বাসিন্দা রণজিৎ বচ্চন তার ভাইয়ের সাথে প্রাতঃভ্রমনে বেরিয়েছিলেন | সেই সময় হজরতগঞ্জের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের (সিডিআরআই) ভবনের কাছে আততায়ীরা তাদের লক্ষ করে গুলি চালায় । রণজিৎ বচ্চন ঘটনাস্থলেই মারা যান এবং তার ভাই গুরুতর আহত হন। তিনি কিং জর্জের মেডিকেল বিশ্ববিদ্যালয় (কেজিএমইউ) এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
জামিয়া এবং শাহীনবাগ কান্ডের পরে আরো একবার প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা দেশে | এবার নিশানায় একজন দক্ষিনপন্থী নেতা | সাম্প্রতিককালে রাজধানীতে দক্ষিনপন্থী হিন্দু নেতা হত্যার এটা দ্বিতীয় ঘটনা ।