ধর্ষণের চেষ্টা ব্যর্থ : তরুণীকে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিল ধর্ষক |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ডিসেম্বর’১৯:-

ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় তরুণীকে জ্বালিয়ে দেওয়া হয়েছিলো। ঘটনাস্থল বিহারের মুজফ্ফরপুর। ১০ দিন দীর্ঘ লড়াইয়ের পর সোমবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই তরুণী। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর দেহটি ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল আগুনে। সূত্রের খবর, চলতি মাসের ৭ তারিখে বছর ২৩-এর কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী যুবক রাজা রাই। বেশ কিছু দিন ধরে উত্যক্ত করছিল অভিযুক্ত যুবক। তরুণীর মা জানিয়েছেন, যুবকের ভয়ে কোচিং ক্লাসও বন্ধ করে দিয়েছিল তরুণী। এরপর ৭ তারিখ তরুণীর বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হওয়ায় গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেয়। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে, সেখানে অবস্থার অবনতি হলে পাটনায় অ্যাপেলোতে ভরতি করা হয়। ১০ দিন দীর্ঘ লড়াইয়ের পর সোমবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই তরুণী।

ঘটনা গত ৭ ডিসেম্বরের হলেও তা প্রকাশ্যে আসে তরুণীকে হাসপাতালে ভরতি করার পর। তাঁর এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা পরিবার। তরুণীর পরিবার বলেছে, “অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার আগে মুখ্যমন্ত্রী কাছে আমরা বিচার চাই। আমরা চাই মুখ্যমন্ত্রী আসুন এবং আমাদের ন্যায়বিচারের আশ্বাস দিন”। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!