চলছে শনির দশা : গুদাম খালি করতে গাড়িতে ব্যাপক ছাড় মারুতি-সুজুকির

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ সেপ্টেম্বর’১৯:-

দুদিন উৎপাদন বন্ধ রেখেছিল বেহাল দশায় থাকা মারুতি সুজুকি। এবারের পরিকল্পনা গুদামে থাকা গাড়ি খালি করার জন্য বড়ো ছাড় দিতে চলেছে কোম্পানি। পাশাপাশি Bharat Stage-VI চালু করার লক্ষ্যে এগোচ্ছে তারা। মারুতি সুজুকির মার্কেটিং এবং সেলস ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব সিয়াম কনভেনশনে জানিয়েছেন, ব্যাপক হারে উৎপাদন কমানো হচ্ছে যা খুচরো বিক্রির প্রতিফলন ফেলতে পারে। আর খুচরো বিক্রির উপর নির্ভর করে, গুদামের কতটা গাড়ি থাকবে এবং গাড়ি কতটা উৎপাদন হবে। তিনি জানিয়েছেন, বড়ো ছাড় দেওয়া হচ্ছে যাতে খুচরো বিক্রি বাড়িয়ে গুদামের সঙ্গে কারখানায় উৎপাদনের মধ্যে সামঞ্জস্য আনা যায়৷ সেক্ষেত্রে জানা যাচ্ছে এই ছাড় গাড়ির মডেল এবং শহরের ভিত্তিতে আলাদা আলাদা হবে।

Leave a Reply

error: Content is protected !!