ক্যারি ব্যাগের দাম নিয়ে জরিমানা ভরলো বিগবাজার

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯আগস্ট’১৯:-

ক্যারি ব্যাগের দাম নেওয়ায় জরিমানার মুখে বিগ বাজার মল। ঘটনাটি ঘটেছে শহর চন্ডীগরে। সম্প্রতি কিছুদিন আগে পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার, ক্যারিব্যাগ এর মত প্লাস্টিক জাত দ্রব্য নিষিদ্ধ করেছেন। সেইখানে চণ্ডীগড়ের এক বিগ বাজারের বিরুদ্ধে, ক্যারি ব্যাগ এর জন্য আলাদা করে টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিযোগ করেন পাঞ্চাকুলার বাসিন্দা সৌরভ কুমার।

সৌরভ কুমার জানান, একুশে ফেব্রুয়ারি তিনি বিগ বাজারে জিনিসপত্র কেনার জন্য যান। সেখানে তার কাছ থেকে আলাদা ভাবে টাকা নেওয়া হয় ক্যারিব্যাগ বাবদ। এরপর সৌরভ বাবু এসডিআরসিতে ক্যারি ব্যাগের আলাদা টাকা নেওয়ার জন্য, অভিযোগ জানান। যদিও এসডিআরসির কর্তৃপক্ষ, এই অভিযোগ মানতে চাননি। অবশ্য পরে কনজিউমার ফোরাম সমস্ত ঘটনাটির বিষয় জানতে পেরে, ক্যারিব্যাগ এর জন্য আলাদা ভাবে টাকা চাওয়াকে অমানবিক ও অসতর্কতা বলে মনে করেন।

প্রসঙ্গত গোটা ভারত জুড়ে প্রতিটি রাজ্যে অসংখ্য বিগ বাজারের স্টোর আছে। সেখান থেকে কেনাকাটার উপর বিগবাজার প্রচুর লাভবান হন। সেক্ষেত্রে সামান্য ক্যারিব্যাগের জন্যে গ্রাহকদের কাছ থেকে দাম নেওয়া, সেটা অসতর্কতাই নয় গাফিলতি বলেও এসডিআরসি জানান।

সৌরভ কুমারের অভিযোগের ভিত্তিতে, বিগবাজার কর্তৃপক্ষকে ক্যারিব্যাগের দাম সহ ৫০০ টাকা ক্ষতিপূরণ এবং তার সঙ্গে ৫০০ টাকা আইনি খরচ দিতে হবে। একই রকম ঘটনা খবর এর আগেও জানা গিয়েছে, জরিমানার মুখে পড়তে হয়েছিল ডোমিনোজ পিজা, লাইফস্টাইল, বাটা ইন্ডিয়ার মত নামিদামি কোম্পানিকে।

Leave a Reply

error: Content is protected !!