বিধবা বৌমাকে বিয়ে দিলেন শ্বাশুড়ী : নজির মানছে সমাজ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ সেপ্টেম্বর’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল

কুড়ি বছর বয়সী পুত্রবধূকে পুনরায় বিয়ের পিঁড়িতে বসিয়ে নজির গড়লেন এক শাশুড়ি। ঘটনাটি ঘটেছে, ওড়িশার আঙ্গুল জেলার গোবরা গ্রামে। স্থানীয় সূত্রের খবর, আঙ্গুল জেলার গোবরা গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত পঞ্চ প্রতিমা বেহরা নামে এক মহিলা, নিজের বিধবা পুত্রবধূকে পুনরায় বিয়ে দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।

আজকের সমাজে স্বামী হারিয়ে বহু মহিলা সমাজ থেকে শুরু করে পরিবারের কাছেও নানা ধরনের নেতিবাচক মন্তব্যের শিকার হতে হচ্ছে। সেই সময় ফেব্রুয়ারি মাসে, রশ্মিরঞ্জনের সঙ্গে লিলির বিয়ে হয়। কিন্তু ভাগ্যের পরিহাস অকালেই ভরতপুরের একটি কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত্যু হয় স্বামী রশ্মিরঞ্জনের। স্বামী হারিয়ে লিলির মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন। তার অবস্থা চোখে দেখতে না পেরে শাশুড়ি নিজের ভাইয়ের ছেলের জন্য, বিয়ের প্রস্তাব নিয়ে ভাইয়ের কাছে যান। প্রতিবাদী শাশুড়ি জানান, তার ছেলে আর কোনদিন ফিরে আসবেনা তার কাছে। তার বৌমার ভালো থাকার সমস্ত দায়িত্ব তার নিজের। তাই আবার বৌমাকে বিয়ের পিঁড়িতে বসানোর কথা ভেবেছেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!