বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের :

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ সেপ্টেম্বর’১৯:-

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে সবুজ সঙ্কেত দিতে চলেছে নরেন্দ্র মোদির সরকার। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বাড়িয়ে ২৬০০০ হতে চলেছে। তার জেরে স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা পাবেন ৫৩০০টাকা আর বাকি অন্যান্যরা পাবেন ৪১০০ টাকা করে। এমনকি কর্মচারীদের বকেয়া এরিয়াও মিটিয়ে দেওয়া হবে। ১ই জুলাই ২০১৭ থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে বলে জানা যায়। সপ্তম বেতন কমিশনের ঘোষণার ফলে খুশির পরিবেশ দেখা দিয়েছে কর্মচারীদের মধ্যে। বেতন বৃদ্ধির ঘোষণার ফলে উপকৃত হবে অনেকেই।

Leave a Reply

error: Content is protected !!