নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ আগস্ট’১৯:-

নতুন নিয়ম নিয়ে এলো কানাড়া ব্যাংক। দেশে প্রথম তারাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের দাবী। দিনে ১০,০০০ টাকার বেশি নগদ টাকা এটিএম থেকে তুলতে গেলেই OTP যাবে গ্রাহকের মোবাইল ফোনে। সেই OTP না দিলে তোলা যাবে না টাকা। এটিএমের মাধ্যমে নগদ টাকা তোলাকে আরো সুরক্ষিত করতে তাদের এই পদক্ষেপ বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। তাদের মতে, এই অতিরিক্ত সুরক্ষা কবচ আমাদের কার্ড ব্যবহারকারীদের এটিএম থেকে অবৈধভাবে টাকা তুলে নেওয়ার ঘটনা থেকে সুরক্ষা দেবে।’ সম্প্রতি এটিএম জালিয়াতির হাত থেকে গ্রাহকদের সুরক্ষিত করতে নানা পদক্ষেপ করতে শুরু করেছে ভারতীয় ব্যাংকগুলি।