জুস জ্যাকিং হ্যাকিং : পাবলিক এলাকায় মোবাইল চার্জ : ফাঁকা হবে ব্যাঙ্ক একাউন্ট |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ডিসেম্বর’১৯:-

জুস জ্যাকিং , হ্যাকিং এর আধুনিকতম সংস্করণ । যার মাধ্যমে ফাঁকা হয়ে যেতে পারে আপনার গোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
হ্যাকারদের নতুন পদ্ধতির এই ফাঁদের জন্যে হারাতে পারেন আপনার টাকা। কোনও পাবলিক চার্জিং স্থান থেকে ফোন বা ল্যাপটপ চার্জ না দিতে বারণ করছে ব্যাংক । কারণ হিসেবে বলা হয়েছে, এই ফ্রি চার্জিং স্টেশনেই ফাঁদ পাতছে হ্যাকাররা। আর সেই ফাঁদে পা দিলে সর্বস্বান্ত হতে পারেন আপনি। জানা যায়, জুস জ্যাকিং পদ্ধতিতে এই হ্যাকিং-এর কাজ চালাচ্ছে হ্যাকাররা।

কি এই জুস জ্যাকিং ? চার্জিং পিনের মাধ্যমে জুস জ্যাকিং ম্যালওয়ার মোবাইলে ঢুকিয়ে দিয়ে, তার মাধ্যমে আপনার মোবাইলের ভিডিও, ছবি, ইমেল সংক্রান্ত যাবতীয় তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের খপ্পরে। তার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নানান ডিটেইলস তথ্যও পেয়ে যাচ্ছে হ্যাকাররা। ফলস্বরূপ সর্বস্বান্ত হতে পারেন। সে কারণে পাবলিক এলাকা থেকে মোবাইলে চার্জিং , নৈব নৈব চ । জরুরত হলে , নিজের চার্জিং আডাপ্তর ব্যবহার শ্রেয় । পাওয়ার ব্যাংকের ব্যবহার একশ শতাংশ নিরাপদ , জানিয়েছেন বিশেষজ্ঞরা । অধুনা এটিএম প্রতারণার অভিযোগ শোনা যায় আকছার । তার অধিকাংশ চক্রান্তের পিছনে ছিল হ্যাকাররা । আর এরপরেই এই নতুন বিপত্তি সম্পর্কে গ্রাহকদের সতর্ক করল ব্যাংক ।

Leave a Reply

error: Content is protected !!