শেষ হাসি মমতার : ১০০ দিনের কাজে দেশে সেরার শিরোপা পেল বাংলা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ডিসেম্বর’১৯:-

একশো দিনের কাজে ফের সেরার শিরোপা হাসিল করল পশ্চিমবঙ্গ। শনিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের এই কৃতিত্বের বিশদ তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দু’বার প্রথম স্থান অধিকার করার পর টানা তিনটি বছর নিজের স্থান দখলে রাখতে সফল হল রাজ্য।
দেশের সমস্ত জেলার মধ্যে রাজ্যের দুই জেলা প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি জানিয়েছেন, “আমাদের রাজ্য ১০০ দিনের কাজে সেরার পুরস্কার লাভ করেছে। গ্রামীণ জীবনের মানোন্নয়নের উপর ভিত্তি করে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া, পরের স্থানেই রয়েছে কোচবিহার”। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বাবুমহল গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। অসামান্য কাজ ও জাতীয়স্তরের সম্মান অর্জনের জন্য প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Leave a Reply

error: Content is protected !!