নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০২০ :-

জামিয়া মালিয়ায় আন্দোলনকারীদের ওপর গুলি চালালো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বৃহস্পতিবার দিল্লীর জামিয়া মালিয়া বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনকারীদের ওপর গুলি চালালো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনার ফলে ভয় ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বৃহস্পতিবার একটি ভিডিওতে দেখা যায় একজন কালো জ্যাকেট পড়া ব্যক্তি জামিয়া মালিয়ার আন্দোলনকারীদের ওপর বন্দুক দেখিয়ে বলছেন “এই নেও তোমাদের স্বাধীনতা”। একথা বলে হাঁটতে হাঁটতে তিনি আন্দোলনকারীদের দিকে এগিয়ে গুলি চালিয়ে দেন। ঘটনার ফলে একজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অবশেষে আন্দোলনকারীরা তাকে ধরতে সক্ষম হন এবং পুলিশের হাতে তুলে দেন। আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।