নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ফেব্রুয়ারি’২০২০ :-

ছবি সৌজন্য : অন্তর্জাল
বাবরি মসজিদের ধ্বংসকরণে মূল অভিযুক্তরা এবার পেলেন অযোধ্যা রাম মন্দির নির্মাণের ভার ! শুধু তাই নয় রামমন্দির নির্মাণকাজ তদারকির জন্য বিশেষভাবে তৈরি হওয়া জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নৃত্য গোপাল দাস এবং জেনারেল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে চম্পট রাই বনসলকে ।
উল্লেখ্য, নৃত্য গোপাল দাস ও চম্পট রাই বনসল উভয়েই বাবরি মসজিদ হামলার সাথে যুক্ত ছিলেন । ১৯৯৩ সালে ৫ অক্টোবর এই দুজন সহ মোট ৪৮ জনের বিরুদ্ধে চার্জশীটও দায়ের করে সিবিআই । এদের মধ্যে সামিল ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী সহ ৮ জন অন্যতম নেতৃত্ব ।