আআপ এমএলএর কনভয়ে গুলি হামলা : মৃত এক : হামলার কারণ এখনও রহস্যাবৃত | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ফেব্রুয়ারি’২০২০ :-

মঙ্গলবার গভীর রাতে দিল্লির নবনিযুক্ত আআপ এমএলএ নরেশ যাদবের কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি হামলা চালায় অজ্ঞাত দুষ্কৃতীরা । ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি । আহত আরো এক । বিধানসভা নির্বাচনের ঠিক পরেই এই ধরনের ঘটনার পেছনে ঠিক কি কারণ থাকতে পারে তাই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে শহর জুড়ে । পুলিশের বক্তব্য ঘটনাটি কোনো ব্যক্তিগত শত্রুতার প্রতিফলন ।

সাউথওয়েস্ট দিল্লি থেকে জয়ী হয়ে সদ্য এমএলএ নিযুক্ত হয়েছেন নরেশ যাদব । ভোটের ফলাফল ঘোষিত হাওয়ার পর একটি মন্দির দর্শন করে ফিরছিলেন নরেশ এবং তার দলের অন্যান্য কর্মীরা । সেই সময়েই তাদের লক্ষ্য করে হামলা করা হয় । সূত্রের খবর, আনুমানিক সাত রাউন্ড গুলি চালানো হয় ।

এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ । আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ঘটনা প্রসঙ্গে নরেশ যাদব বলেন, “ঘটনাটি দুর্ভাগ্যজনক । এই আক্রমণের পেছনে কি কারণ আমি জানিনা । “

Leave a Reply

error: Content is protected !!