আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ : মৃত ১৬ জন অসহায়

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪আগস্ট’১৯:-

পাঞ্জাবের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ১৬ জনের, আহত বহু। ঘটনাটি ঘটেছে, পাঞ্জাবের গুরুদাসপুর এলাকায়। বুধবার বিকেল চারটা নাগাদ, হটাৎ একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তিব্রতা এতটাই বেশি ছিল যে, পুরো বিল্ডিং ভেঙ্গে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কারখানার ভেতর অনেক শ্রমিক উপস্থিত ছিলেন। ধ্বংসস্তূপ থেকে ১৭ জনকে মৃত অবস্থায় বের করা সম্ভব হয়েছে, আরো অনেককেই আহত অবস্থায় উদ্ধার করা হয়। কারখানায় দ্রাহ পর্দাথ মজুত থাকায়, কারখানার আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হচ্ছে। আরো অনেকেই ধ্বংসস্তূপের নীচে আটক আটকে আছে বলে মনে হচ্ছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকায় বাসিন্দাদের সরিয়ে অন্যত্র নিয়ে যায় এবং আগুন নেভানোর কাজে নামে। এই ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী টুইট করে জানান। কিভাবে আগুন লেগেছে, এখনও কিছু জানানো হয়নি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!