নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ জানুয়ারি’২০২০ :-

এই সপ্তাহে প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনআরসিবি) এর রিপোর্ট অনুসারে বিগত বছরগুলির তুলনায় ২০১৮ সালে দেশে অ্যাসিড আক্রমণের ঘটনা কিছুটা হ্রাস পেয়েছে, এবং এ ধরনের হামলার সর্বাধিক সংখ্যক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে ।
২০১৮ সালে সারা দেশে ২৪০টি অ্যাসিড আক্রমণের ঘটনার মধ্যে ২২৮ টি ঘটনা রেকর্ড করা হয়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গে ঘটেছে ৫৩টি।
২০১৭ সালে, সারা দেশে ২৪৪টি অ্যাসিড আক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছিল এবং অ্যাসিড হামলার ৫৪ টি ঘটনা নিয়ে বাংলা তালিকায় দ্বিতীয় স্থানে ছিল, এবং উত্তরপ্রদেশে ৫৬ টি ঘটনা প্রথম স্থানে ছিল । ২২৮ টি হামলার মধ্যে ১৩১ টির অর্থাৎ ৫৭% এরও বেশি ক্ষেত্রে মহিলারা এর শিকার হয়েছেন । এর মধ্যে আবার বাংলায় সর্বাধিক ৩৬ টি মামলার রেকর্ড করা হয়েছে, তারপরে উত্তরপ্রদেশে রয়েছে ৩২ টি মামলা ।
‘অ্যাসিড সারভাইভার & উইমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর কো-অর্ডিনেটর দিব্যলোক রায়চৌধুরী জানিয়েছেন, “গত পাঁচ বছর ধরে এনসিআরবি’র প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে বেশিরভাগ সময় উত্তর প্রদেশের পরে সর্বাধিক সংখ্যক অ্যাসিড আক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। [উচ্চ সংখ্যক হামলার কারণ] গত পাঁচ বছর ধরে একই কারণ ছিল [যা] পুলিশ ও সুরক্ষা সংস্থাগুলির পক্ষ থেকে এসিড বিক্রি পর্যবেক্ষণের অভাব । ”
