রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন : মননে থাকবেন অরুণ জেটলি

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ আগস্ট’১৯:-

বিগত দুই বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগভোগের পর শনিবার দুপুরে দিল্লির এইমসে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। শনিবার বিকেল নাগাদ এইমস থেকে তার দেহ কৈলাশ কলোনির তার নিজ বাসভবনে নিয়ে যাবার পর, রবিবার সকাল ১০টা পর্যন্ত তাঁর দেহ সেখানে রাখা হয়েছে। এরপর সাড়ে দশটা নাগাদ নিয়ে যাওয়া হয়েছে বিজেপির সদর দফতরে। সেখানে শেষ শ্রদ্ধা জানিয়ে দুপুর ১টা ১৫মিনিট নাগাদ নিয়ে যাওয়া হয়েছে নিগমবোধ ঘাটে। দুপুর আড়াইটে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হলো তার।

এদিন দিল্লিতে নিগমবোধ ঘাটে গান স্যালুট দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির। শেষকৃত্য করেছেন অরুণ জেটলির ছেলে রোহন। শ্মশানঘাটে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, রাজনাথ সিং, নীতীশ কুমার, অমিত শাহ, রামবিলাস পাসোয়ান, কপিল সিবাল, দেবেন্দ্র ফড়ণবিস, যোগগুরু রামদেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। আরো ছিলেন বিজেপি কর্মী, সমর্থক এবং আমজনতা। সকালে জেটলির মরদেহ তাঁর বাড়ি থেকে বিজেপির সদর দপ্তরে আসার পর তাকে শেষশ্রদ্ধা জানান, রাজনাথ সিং, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, জে পি নাড্ডা, শিবরাজ চৌহান, মুকুল রায়, মুক্তার আব্বাস নক্‌ভি, প্রফুল প্যাটেলের মতো নেতারা। বিজেপি সদর দপ্তর থেকে নিগমবোধ ঘাট পর্যন্ত পুরো পথটাই ছিল নিরাপত্তায় মোড়া।

Leave a Reply

error: Content is protected !!