নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম ৫ফেব্রুয়ারি’২০২০ :-

সদিচ্ছা এবং মানসিকতায় সামান্য বদল, ব্যাস ! তাহলেই সেনাবাহিনীর কমান্ডিং অফিসার পদে মহিলাদের মেনে নিতে আর কোনো অসুবিধাই হবে না সরকারের ! সেনাবাহিনীর কমব্যাট ফোর্সের কমান্ডার এর পদে মহিলাদের নিয়োগ না করার যে দাবি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার, তার পাল্টা জবাবে বুধবার এভাবেই সরকারের চোখ থেকে লিঙ্গবৈষম্য এর পর্দা সরিয়ে ফেলার উপদেশ দেয় সুপ্রিম কোর্ট ।
সম্প্রতি কয়েজন মহিলা কমব্যাট ফোর্সের কমান্ডিং অফিসার এর পদে আবেদন করলে কেন্দ্রীয় সরকার এর বিরোধিতা করে এবং উক্ত পদে মহিলাদের নিয়োগ না করার সপক্ষে একাধিক কারণ প্রদর্শনের চেষ্টা করে । এর মধ্যে অন্যতম কারণটি হলো মহিলাদের শারীরবৃত্তীয় দুর্বলতা । সরকার পক্ষের হয়ে সাওয়াল করার সময়ে আইনজীবী বালাসুব্রহ্মণ্যম বলেন পুরুষের তুলনায় মহিলাদের শারীরিক দুর্বলতা, গর্ভাবস্থায় দীর্ঘকালীন অনুপস্থিতি, সন্তানের পড়াশুনা, স্বামীর জীবিকা ইত্যাদি কারণে মহিলাদের পক্ষে এই দায়িত্ব সামলানো একটু শক্ত !
এছাড়াও, সরকার পক্ষের আনজীবীরা যুক্তি দেন যে সেনাবাহিনীর বর্তমান পরিকাঠামোর অভ্যন্তরে কর্মরতদের বেশিরভাগই পুরুষ এবং অধিকাংশই গ্রামীণ পরিবেশে থেকে এসেছেন । কার্যত, তারা মহিলাদের থেকে আদেশ গ্রহণ করার জন্য এখনও মানসিকভাবে যথেষ্ট প্রস্তুত নয় !
এর উত্তরে সরকারের মানসিকতা পরিবর্তনের প্রসঙ্গ ওঠে । সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, “নারীরা কেন পুরুষদের কেবল সমান হাওয়ার চেষ্টা করবেন ? তারা তো পুরুষদের থেকে অনেতাই এগিয়ে এবং আরো এগিয়ে যেতে পারেন” । শীর্ষ আদালতের বিচরপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি অজয় রস্তগীর বেঞ্চ সম্মতি জানিয়ে বলে “আমরা চাইবো সরকার এই মানসিকতা বাস্তবায়িত করুক” ।