কাশ্মীরে আর্মি চপারের ফোর্স ল্যান্ডিং : আহত যাত্রী- অফিসাররা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ অক্টোবর’১৯:-

কাশ্মীরের পুঞ্চে এলাকায় ভেঙে পড়লো আর্মি চপার। চপারে ছিলেন টপ জেনারেল সহ একাধিক অফিসার। যান্ত্রিক ত্রুটির কারণে ওই চপারটিকে ফোর্স ল্যান্ডিং করানো হয়েছে বলে সূত্রের খবর। তবে হেলিকপ্টারে থাকা অফিসাররা অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আরো জানা গেছে যে, এই হেলিকপ্টারেই ছিলেন নর্দার্ন আর্মি কমান্ডার রনবীর সিং।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই ভুটানে কপ্টার ভেঙে এক ভারতীয় আর্মি অফিসার ও রয়াল ভুটান আর্মি কমান্ডারের মৃত্যু হয়েছে। উত্তরকাশী জেলার মোরি থেকে মেলডি যাওয়ার পথে চপারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খায়। পূর্ব ভুটানের তাশিগাং জেলার ইয়ংফুলা ডোমেস্টিক এয়ারপোর্টের কাছেই ভেঙে পড়ে ওই কপ্টার।

Leave a Reply

error: Content is protected !!