নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ ডিসেম্বর’১৯ :-

৭ জন নৌবাহিনীর কর্মকর্তা সহ মোট আট জনকে গ্ৰেফতার করল অন্ধ্রপ্রদেশের গোয়েন্দা বিভাগ। শুক্রবার অন্ধ্রপ্রদেশের গোয়েন্দা বিভাগ কেন্দ্র ও নৌবাহিনীর সহযোগীতায় ৭ জন নৌবাহিনীর কর্মকর্তা ও ১ জন হাবালা চালককে পাকিস্থানের গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্ৰেফতার করল। শুক্রবার বিকালে আটজন সন্দেহভাজনকে এন আই এ ( ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) এর একটি বিশেষ আদালতে পেশ করা হয় এবং আদালত ৩ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের আদেশ দেয়।
অন্ধ্রপ্রদেশ পুলিশ জানায়, “রাজ্য পুলিশ গুপ্তচরবৃত্তির সন্দেহে ‘ডলফিন নোজ’ নামে একটি অপারেশন চালায়। ডলফিন নোজ হল একটি পাহাড় যেটি পূর্ব উপকূল সংলগ্ন। নৌবাহিনীর বেশীরভাগ অফিস এবং আবাসিক ভবন গুলো সেখানেই অবস্থিত। একটি এফ আই আর এর ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ পুলিশ কেন্দ্র ও নৌবাহিনীর সহযোগীতায় গোটা দেশে খোঁজ লাগিয়ে এই আটজনকে গ্ৰেফতার করে এবং আরও কিছু সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ চলছে”।
