নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ১৪ডিসেম্বর’১৯ :-

মোটেও ‘একুশে আইন’ নয় । মাত্র ২১ দিনের মধ্যেই বিচার হবে ধর্ষকের । একুশ দিনের মধ্যেই শাস্তি বিধান দেবে বিচারালয় । এবং গোটা দেশে সাড়া জাগানো ও দেশবাসীর অকুন্ঠ সমর্থন পাওয়া এই ‘দিশা বিল’ পাস করল অন্ধ্রপ্রদেশ । শুক্রবার অন্ধ্রপ্রদেশ বিধানসভায় এই বিল পাশ হয়েছে।
প্রসঙ্গত , হায়দ্রাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডি (দিশা) যাকে কিছুদিন আগে ধর্ষন করে পেট্রোল ঢেলে দেহ জ্বালিয়ে খুন করা হয়, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আইনের নাম দেওয়া হয়েছে “অন্ধ্রপ্রদেশ দিশা অ্যাক্ট ক্রিমিনাল ল অ্যাক্ট ২০১৯”। সাধুবাদ জানিয়েছে দেশবাসী ।
অপরদিকে , গোটা দেশে “দিশা বিল” প্রয়োগের দাবী জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্বাতী মালিওয়াল। অনশনের দশদিনের মাথায় তিনি এই দাবী জানিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
উল্লেখ্য, গত দশদিন থেকে অনশনে বসেছেন দিল্লী কমিশন ফর ওমেন এর মুখ্যসচিব স্বাতী মালিওয়াল। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে গোটা দেশে “দিশা বিল” প্রয়োগের দাবী করেন। যেই বিলে বলা হয়েছে, নারী দের সাথে পাশবিক আচরনকারীদের ২১ দিনের মাথায় ফাঁসির সাজা শোনানো হবে।
কেন্দ্র সরকার তার অনশনের জবাব না দেওয়ায় তিনি সরকারের প্রতি তার দুঃখ প্রকাশ করেছেন।
স্বাতী মালিওয়াল যিনি ধর্ষক দের জন্য ফাঁসির সাজার আবেদন জানিয়ে গত ১০ দিন থেকে অনশনে বসেছেন, তিনি বলেন, “গোটা দেশে ‘দিশা বিল’ প্রয়োগ না হওয়া পর্যন্ত তিনি তার অনশন তুলবেন না”।
