নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩সেপ্টেম্বর’১৯:-

এইডস বাসা বেঁধেছে স্বামীর শরীরে ,আন্দাজ করতে পেরে আত্মহত্যার চেষ্টা নববধূর। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের লক্ষণীয়গ্রামে। সূত্রের খবর, দম্পতির বিয়ে হয়েছিল ডিসেম্বর মাসে। যখন বছর ঊনিশের স্ত্রী জানতে পারে তার স্বামীর শরীরে এইচআইভি রোগ আছে, সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন।
সূত্রের খবর, স্বামী-স্ত্রী দুইজনে মাস দেড়েক সংসার করে দিল্লিতে কর্মস্থলে চলে যায় স্বামী। নববধূর শ্বশুর-শাশুড়ি বধুর উপর সন্দেহ করে, বধু যখন সকালে নিজের ঘরের দরজা বন্ধ করেন, শ্বশুর-শাশুড়ি চিৎকার চেঁচামেচি করার ছুটে আসেন এলাকার প্রতিবেশীরা। উদ্ধার করেন নববধূকে আশঙ্কা জনক অবস্থায়।

হসপিটাল সূত্রে জানা যায়, এখনো বিপদমুক্ত নয় বধূ। নববধূর চিকিৎসা চলছে। ইতিমধ্যে বধুর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী বলেন বিয়ের আগে যদি রক্ত পরীক্ষা করতেন বছর ২৭ যুবক, তাহলে আজ এই মরণ রোগ নিয়ে বিয়ের পিঁড়িতে বসে অপরাধী হতেন না যুবক।