নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ ডিসেম্বর’১৯:-

বছর শেষে আগুন লাগলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন চত্বরে । ঘটনাটি ঘটেছে সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন ৭ নম্বর লোক কল্যাণ মার্গে সন্ধ্যা ৭.২৫ মিনিট নাগাদ। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে কি করে কঠোর সুরক্ষা বহলে থাকা প্রধানমন্ত্রীর বাড়িচত্বরে আগুন লাগল তা অনুসন্ধান করা হচ্ছে৷ প্রাথমিক তদন্তে জানা গেছে, সর্টসার্কিট থেকে লেগেছে আগুন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে তড়িঘড়ি দমকলের ৯টি ইঞ্জিন গেলেও ততক্ষণে আগুন নিভে যাওয়ায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। সেখানে সতর্কতামূলক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে খবর। খবর চাউর হতেই পিএমও-র টুইটারে জানানো হয়েছে যেখানে আগুন লেগেছে সেটি প্রধানমন্ত্রী বাসবভন নয়, এমনকী তাঁর অফিস নয়৷ যেখানে আগুন লেগেছে সেটি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি আধিকারিকদের রিসেপশন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
