নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১অক্টোবর’১৯:-

বিধ্বংসী অগ্নিকাণ্ডের কবলে বেসরকারি হসপিটাল, মৃত এক শিশু সহ গুরুতর আহত আরো চার শিশু। ঘটনাটি ঘটেছে, তেলঙ্গনার হায়দরাবাদের এলবি নগর থানা এলাকার একটি বেসরকারি শিশু হাসপাতালে। সূত্রের খবর, সোমবার ভোরে এলবি নগরের একটি বেসরকারি শিশু হসপিটালে আইসিইউ–তে আগুন লাগে।হতাহত শিশুরা সবাই আইসিইউ–তেই ভর্তি ছিল। অগ্নিদগ্ধ চার শিশুর মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আইসিইউ–র জানালার কাচ ভেঙে ভিতরে ঢুকে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে ক্ষুব্ধ অভিভাবকরা হাসপাতালের সামনে সকাল থেকে বিক্ষোভ দেখান। তার ফলে এলবি নগর মোড়ের মতো ব্যস্ত এলাকায় তীব্র যানজট হয় সাময়িকভাবে। কিছুক্ষন পর পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।