‘শাহীনবাগের বিরিয়ানি স্পন্সর’ : কেজরিয়ালকে টিপ্পনি কেটে নির্বাচন কমিশনের আইনি জালে আদিত্যনাথ | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি’২০২০ :-

কেজরিওয়ালকে শাহীনবাগের বিরিয়ানি স্পন্সর বলে মহা ফাঁপরে পড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ! তার এই অনৈতিক ব্যবহারের কৈফিয়ত চেয়ে তাকে আইনি নোটিশ পাঠালো নির্বাচন কমিশন । নোটিশ অনুযায়ী একদিনের মধ্যে কমিশনের কাছে জবাবদিহি করতে হবে তাকে ।

ইসি তার চিঠিতে ইউপি মুখ্যমন্ত্রীকে বলেছে, “আপনি আচরণ আদর্শের বিধি লঙ্ঘন করেছেন … সুতরাং কমিশন আপনাকে আপনার অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয় … ৭ ফেব্রুয়ারি ২০২০, সন্ধ্যা ৫ টার মধ্যে…। ”

প্রসঙ্গত, দিল্লির বদরপুর আসনে বক্তৃতায় যোগী আদিত্যনাথ দিল্লি নির্বাচনে বিজেপির দুই বৃহত্তম প্রতিদ্বন্দ্বী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস কে কটাক্ষ করে বলেন যে তারা “বিভাজনবাদী শক্তিকে” সমর্থন করছেন । তিনি বলেন, ” একদিকে সন্ত্রাসবাদের জিরো টলারেন্স নিয়ে কাজ করছে বিজেপি, অন্যদিকে শাহীন বাগে বিরিয়ানি স্পনসর করার কাজে ব্যস্ত কেজরিওয়াল ।” এছাড়াও বহুবার কেজরিওয়ালকে “টেররিস্ট” বলেও আক্রমণ করেছেন আদিত্যনাথ ।

Leave a Reply

error: Content is protected !!