আদানি গ্রূপের কয়লা খাদান প্রজেক্ট : কাটা হলো ৪০ হাজার গাছ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ডিসেম্বর’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল

আদানি গ্রূপের কয়লা খাদান হবে । সে কারণে কাটা পড়ল গাছ । একটা দুটো গাছ নয় । প্রায় চল্লিশ হাজার গাছ কেটে ফেলা হলো নিমিষেই । এবং বিরোধিতার আশংকায় পুলিশ মোতায়েন করে কেটে ফেলা হলো এই চল্লিশ হাজার গাছ । ঘটনায় শোরগোল পড়েছে গোটা দেশের পরিবেশ প্রেমী মহলে এবং কুলুপ এঁটেছে সংশ্লিষ্ট ওড়িশা সিরকার ।

জানা যায় , আদানি গ্রূপের কয়লা প্রোজেক্টের জন্যে ৪০হাজারেরও বেশি গাছ কেটে ফেলায় গোটা গ্রামে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে, ওড়িশার সম্বলপুর জেলার তালাবিরা গ্রামে। সূত্রের খবর, আদানি গ্রুপের সংস্থা গ্রামে কয়লা প্রোজেক্টের জন্যই বিপুল পরিমাণ বৃক্ষচ্ছেদনে পদক্ষেপ নিয়েছে। বৃক্ষচ্ছেদনে পদক্ষেপের জন্যে গ্রামবাসীদের বিরোধিতার মুখ পড়ার আশঙ্কায়, আগে থেকেই ১০ প্ল্যাটুন পুলিশ মোতায়েন করা হয়েছিল তালাবিরা গ্রামে। পুলিশ মোতায়েন করে গাছ কাটা শুরু হয়। সেইসময় আশেপাশের গ্রাম থেকে বেশ কিছু সংখ্যক মানুষ প্রতিবাদ জানালে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হলেও, শেষ পর্যন্ত বৃক্ষচ্ছেদন আটকানো যায়নি।জানা যায়, গাছ কাটা আটকাতে গ্রামবাসীরা জঙ্গল বাঁচাও কমিটিও গঠন করেছিল। এমনকী যেসব পরিবার জঙ্গল বাঁচাতে সাহায্য করবে তাদের তিন কেজি করে চাল দেওয়ার কথাও ঘোষণা করে এই কমিটি। এই ৪০ হাজারেরও বেশি গাছ কাটার বিষয় ওড়িশা সরকারের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

error: Content is protected !!