নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ সেপ্টেম্বর ‘১৯ :-

এক মর্মান্তিক আকাশ-দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই হেলিকপ্টার পাইলট । অসমর্থিত সূত্রের খবর , শুক্রবার সকাল এগারোটা বেজে উনিশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে । ভারতের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভুটানের ত্রাসীগাং এলাকার ইংগফুলা ডোমেস্টিক এয়ারপোর্ট সংলগ্ন স্থানে এই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে । দুর্ঘটনায় রয়াল ভুটান আর্মির একজন ক্যাপ্টেন এবং ভারতীয় সেনার একজন লেফটেন্যান্ট কর্নেল প্রাণ হারান বলে জানা গেছে । যদিও প্রশাসনিক তরফে এই ঘটনার কোনো বিবৃতি এখন অবধি পাওয়া যায় নি ।
আরও জানা যায় , হেলিকপ্টার টি ভারতীয় সেনার এবং খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সেটি দুর্ঘটনায় পতিত হয় ।

