বাসের জানালা দিয়ে মাথা গলিয়ে ছিলেন তরুণী যাত্রী : ল্যাম্পপোস্ট ছিটকে দিল মাথা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮ সেপ্টেম্বর’১৯:-

ভয়ংকর দুর্ঘটনা। রাস্তায় ছিটকে পড়ল মাথার খুলি। ঘটনাটি মুর্শিদাবাদের লালবাগে। মৃতার নাম ভানু মন্ডল(২৪)। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, লালবাগ হাসপাতাল চত্বরে ফল বিক্রি করতেন ওই যুবতী। রবিবার জিয়াগঞ্জ থেকে বহরমপুরগামী একটি বাসে ওঠার পর বমি পায় তাঁর। লালবাগের কাছেই বাসের জানলা দিয়ে বমি করার জন্য মুখ বের করে ভানু। আর তখনই ওই দুর্ঘটনা। মুখ বের করে বমি করতে গিয়েই রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটি মাথায় লেগে তাঁর দুভাগ হয়ে যায় খুলি। রাস্তায় ছিন্নভিন্ন হয়ে পরে খুলি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই বাসটিকে আটক করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!