ফিট ইন্ডিয়া : ৩০ বার উঠবোস করলেই বিনামূল্যে প্লাটফর্ম টিকিট | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ফেব্রুয়ারি’২০২০ :-

৩০ বার উঠবোস করলেই সম্পূর্ণ বিনামূল্যে মিলবে প্লাটফর্ম টিকিট ! হ্যাঁ, এমনটাই ঘটতে চলেছে দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে । ছাড় পাওয়া যাবে লম্বা লাইনে দাঁড়ানো থেকেও !

‘ফিট ইন্ডিয়া’ অভিযান কার্যকর করতে এটাই নতুন স্কিম এই রেলওয়ে স্টেশনের । স্টেশনে রাখা থাকবে একটি বিশেষ যন্ত্র । সেই যন্ত্রের সম্মুখেই গুনে গুনে ৩০ বার উঠবোস করলে যন্ত্র থেকে বেরিয়ে আসবে একটি প্লাটফর্ম টিকিট যা সংগ্রহ করা যাবে একদম বিনামূল্যে ।

এছাড়াও, আরো একটি অভিনব উদ্যোগ নিয়েছেন এই স্টেশন কর্তৃপক্ষ । স্টেশন চত্ত্বরে তৈরি করা হয়েছে ‘দাওয়া দোস্ত’ নামে ওষুধের দোকান । এই দোকানে সমস্ত প্রয়োজনীয় ওষুধের ক্রয়মূল্যের ওপর থাকবে ৮০% ছাড় ।

Leave a Reply

error: Content is protected !!