কেরালায় করোনাভাইরাসের থাবা : আক্রান্ত চীনের উহান বিশ্ববিদ্যালয় ফেরত ছাত্রী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০২০ :-

কেরালায় থাবা বসাল করোনাভাইরাস ! ভারতের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী চীনের উহান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী । তবে বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল । চলছে পৃথক চিকিৎসা ।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এর একটি বিবৃতিতে বলা হয়েছে, “রোগীর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ইতিবাচক এবং হাসপাতালে তার বিচ্ছিন্নভাবে চিকিৎসা চলছে । রোগী স্থিতিশীল এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে” ।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে. কে. সিলাজিয়া জানান সরকার ইতিমধ্যেই একটি কন্ট্রোল রুমের ব্যবস্থা করেছে । তিনি বলেন, “আমরা বেসরকারী হাসপাতাল সহ সমস্ত হাসপাতালকে অনুরূপ লক্ষণগুলির সাথে আগত রোগীদের (করোনাভাইরাস) পর্যবেক্ষণ করার জন্য নির্দেশনা দিয়েছি। স্বাস্থ্য বিভাগ রোগীদের আলাদা করতে এবং চিকিৎসা শুরু করার জন্য প্রস্তুত” ।

Leave a Reply

error: Content is protected !!