নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ফেব্রুয়ারি’২০২০ :-

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে বড়ো মন্তব্য রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব এন্টনি গাটারস বলেন ভারতের নাগরিকত্ব আইন অধিকাংশ মুসলিমদের দেশছাড়া করতে পারে।
পাকিস্থানে ডওন সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কোনো একটি নতুন আইন স্থাপনের সময় দেশের জনগনকে মানবিকতার সাথে আচরণ করতে বলেন।
নাগরিকত্ব আইনের ফলে মুসলিম সমাজে প্রভাবের কথা জিজ্ঞেস করায় তিনি বলেন, “মুসলিমদের দেশহীনতার ঝুঁকি আছে।”
এন্টনি গাটারস জানান, ভারতে নাগরিকত্ব আইনের ঘোষনার পর তিনি ভারতের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নে আছেন। নাগরিকত্ব আইনের দ্বারা বাংলাদেশ, পাকিস্থান এবং আফগানিস্তানের নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এরকম একটি আইন স্থাপনের আগে এটি ভেবে নেওয়া উচিত যে সেই আইনের ফলে যাতে কেউ দেশছাড়া না হয়।
উল্লেখ্য, বিশ্বব্যাপী শান্তি রক্ষার উদ্দেশ্য রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব এন্টনি গাটারস চারদিনের পাকিস্থান সফরে গেছেন।