ভারতের ‘ জাতীয় স্বার্থ বিরোধী’ যুক্তরাজ্যের সাংসদ : অভিযোগ ভারত সরকারের : বাতিল হলো ভিসা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ফেব্রুয়ারি’২০২০ :-

যুক্তরাজ্যের সাংসদ ও লেবার পার্টির সদস্য ডেবি আব্রাহামসের ভিসা বাতিল করল ভারত সরকার । তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন । যুক্তরাজ্যের ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর কাশ্মীর’ এর নেত্রীকে ভারতের প্রবেশ করতে না দিয়ে দুবাই বিমানবন্দরে নির্বাসিত করা হয় ।

উল্লেখ্য, মোদী সরকারের কাশ্মীর নীতি নিয়ে কয়েকবার সমালোচনা করেছেন মিস্ আব্রাহামস ।

ভারত সরকারের এই আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করে ডেবি আব্রাহামস বলেন নয়াদিল্লী বিমানবন্দরে তার সাথে “অপরাধীর মত আচরণ করা হয়েছে” । তার ই-বিজনেস ভিসার একটি ছবিও তিনি টুইটারে পোস্ট করে জানান যে তার ৭অক্টোবর ২০১৯ এ করানো ভিসা এক বছরের জন্য বৈধ ছিল ।

যদিও ভারতের এক কর্মকর্তা জানান যে মিস্ আব্রহামসের ভিসা ১৪ ফেব্রুয়ারি ২০২০ তে বাতিল করা হয় এবং তা তাকে যথাসময়ে জানানো হয়েছে ।

Leave a Reply

error: Content is protected !!