চীনের মহামারী মোকাবিলায় সাহায্যের হাত ভারতের : পাঠানো হবে চিকিৎসার সামগ্রী | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ফেব্রুয়ারি’২০২০ :-

মারাত্মক করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সাহায্য করার উদ্দশ্যে চীনকে শীঘ্রই চিকিৎসার সামগ্রী সরবরাহ করা হবে বলে রবিবার জানিয়েছেন ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রী ৷ এই ভয়াবহ মহামারীটির বিরুদ্ধে লড়াইয়ে চীনের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে ভারত ৷

ইতিমধ্যেই, চীনে কোভিড-১৯ এর সংক্রমণের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৬৫ ৷

“এই প্রকোপটির মোকাবেলায় একটি পদক্ষেপ হিসাবে ভারত শিগগিরই চীনকে চিকিৎসা সামগ্রী সরবরাহের একটি চালান প্রেরণ করবে,” বলে জানান মিশ্রী ৷ তিনি আরও বলেন, এটি একটি কংক্রিট ব্যবস্থা যা চীনা জনগণের প্রতি ভারতীয় জনগণের এবং সরকারের শুভেচ্ছা, সংহতি ও বন্ধুত্ব পরিপূর্ণরূপে প্রদর্শন করবে।

চীন জানিয়েছে এই মুহূর্তে তাদের বিশেষ মাস্ক, গ্লাভস এবং সুট দরকার হবে । যেসব স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত এই মহামারীর সাথে লড়ে চলেছেন তাদের জন্যই বিশেষ করে দরকার এইসব সামগ্রী ৷ বিগত এক সপ্তাহে চাহিদা অনুযায়ী মাস্কের সরবরাহ নেই চীনে ।

Leave a Reply

error: Content is protected !!