নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন ট্রাম্প : নরেন্দ্র মোদী মানুষের ধর্মীয় স্বাধীনতা চান, জানালেন মার্কিন রাষ্ট্রপতি |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ফেব্রুয়ারি’২০২০ :-

নাগরিকত্ব আইনের ফলে বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের জন্য দুদিনের ভারত সফরে এসে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন, নাগরিকত্ব আইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের ধর্মীয় স্বাধীনতা চান।
মার্কিন রাষ্ট্রপতি বলেন, “আমরা ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলেছি। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি মানুষের ধর্মীয় স্বাধীনতা চান। তাঁরা এই নিয়ে খুবই পরিশ্রম করছেন। আমি ব্যক্তিগত আক্রমণের কথা শুনেছি, তবে তা নিয়ে আলোচনা করিনি।”
সংবাদমাধ্যম সূত্রে খবর, নাগরিকত্ব আইন নিয়ে তাঁর দৃষ্টিকোণ সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি তা আলোচনা করতে চাই না, আমি তা ভারতের ওপর ছাড়তে চাই। আশা করি, ভারতের মানুষের জন্য তারা সঠিক সিদ্ধান্ত নেবে”।
উল্লেখ্য, সোমবার থেকে নাগরিকত্ব আইন নিয়ে রাজধানী দিল্লিতে সংঘর্ষ চলছে। সংঘর্ষের ফলে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা শতাধিক বলে জানা গেছে। এই অবস্থাতেই দুদিনের সরকারি সফরে ভারতে এসেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

Leave a Reply

error: Content is protected !!