কর্মরত অবস্থায় মৃত্যু : ট্যাংকের ভেতরেই অজ্ঞান পাঁচজন শ্রমিক | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ অক্টোবর ২০২৪ :-

ভোজ্য তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে কর্মরত অবস্থায় মৃত্যু হল পাঁচ জন শ্রমিকের, এই ঘটনায় গুজরাটের কচ্ছ জেলার এগ্রো-টেক কোম্পানিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

জানা গিয়েছে, এগ্রো-টেক কোম্পানি ভোজ্য তেল এবং বায়োডিজেল উৎপাদনকারী একটি কোম্পানি। বুধবার বেলা ১ টা নাগাদ এই কোম্পানির একজন শ্রমিক এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের ট্যাঙ্ক পরিষ্কার করতে ট্যাংকের মধ্যে প্রবেশ করেছিলেন, প্রবেশের কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বেরিয়ে না আসায় আরো দুজন শ্রমিক সেই ট্যাংকে প্রবেশ করেন। তাঁরাও একইভাবে অজ্ঞান হয়ে যেতে আরো দুইজন শ্রমিক ট্যাংকের ভিতরে প্রবেশ করে তাদের বাঁচাতে কিন্ত দুর্ভাগ্যজনকভাবে ট্যাংকের ভেতর পাঁচজনই অজ্ঞান হয়ে যান।

কোম্পানির অন্যান্য শ্রমিকদের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ট্যাংক থেকে পাঁচজনের দেহ বের করে এনে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়।
মৃত শ্রমিকদের নাম সিদ্ধার্থ তিওয়ারি, আজমত খান, আশীষ গুপ্ত, আশীষ কুমার এবং সঞ্জয় ঠাকুর।

ট্যাংকের মধ্যে কোন রকম বিষক্রিয়া ঘটেছিল কিনা সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!