বালির চরে তরুণীর মৃতদেহ : ঘনীভূত রহস্য | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ অক্টোবর ২০২৪ :-

নদীর চর থেকে পাওয়া গেলো এক তরুণীর মৃতদেহ, যা নিয়ে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানার সিন্ধ্রি এলাকায়।

পুরুলিয়ার কুমারী নদীর তসরুবাকি ঘাটে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন ঘাটের পাশে রক্তের দাগ। এরপরই তাঁরা দেখতে পান বালি উঁচু করে কিছু একটা রাখা রয়েছে এবং তার মধ্যে থেকে একটি দেহ দেখা যাচ্ছে। এরপরই স্থানীয় বাসিন্দারা বরাবাজার থানায় খবর দিতে পুলিশ এসে বালির চর সরিয়ে উদ্ধার করে এক তরুণীর মৃতদেহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীকে খুন করে বালি চাপা দিয়ে পুঁতে রাখা হয়েছিল। তবে তরুণীর পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

পুলিশের অনুমান, তরুণীর আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর হতে পারে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। কীভাবে খুন করা হয়েছে সেটি ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে। মৃতার পরিচয় জানার জন্য তাঁর ছবি পুরুলিয়া জেলা ও তার আশেপাশের রাজ্যেও থানা গুলোতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!