শিক্ষার্থীদের সমস্যা মেটাতে: মাধ্যমিক পরীক্ষার প্রাকমুহূর্তে গুরুত্বপূর্ণ নির্দেশিকা শিক্ষা দপ্তরের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ ফেব্রুয়ারি’২০২০ :-

মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর। আগামী ১৮ই ফেব্রুয়ারি ২০২০ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। যা ২৭ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত চলবে। এবছরের মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে ঘটে এবং পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা বিদ্যালয়গুলিকে পরিকাঠামোর দিক থেকে তৈরি থাকার নির্দেশ দিল শিক্ষা দপ্তর। এই নির্দেশিকা জারি করে দায়িত্বপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করল শিক্ষা দপ্তর।
সরকারী নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষার রুমগুলিতে যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যাতে পানীয় জল বিতরণ করা হয় এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে যাতে মোবাইল ফোনটি জমা রাখার ব্যবস্থা থাকে।
প্রতিটি পরীক্ষা পরিদর্শক যাতে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভালো করে যাচাই করেন তাও বলা হয়েছে নির্দেশিকায়।
পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষা চলাকালীন বিভিন্ন সমস্যা এড়ানোর জন্যই শিক্ষা দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!