ভেঙে পড়ল ফরাক্কা ব্রিজ সংলগ্ন গার্ডার : মৃত ২ শ্রমিক, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি’২০২০ :-

ভেঙে পড়ল নির্মীয়মাণ ফরাক্কা ব্রিজের গার্ডার। রবিবার সন্ধ্যায় ব্রিজের কাজ চলাকালীন ভেঙে পড়ল ফরাক্কা ব্রিজের গার্ডার। সূত্রের খবর, ঘটনার ফলে এখনও পর্যন্ত ২ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
ঘটনাস্থলে পৌঁছেছে মালদার এক উদ্ধারকারী দল এবং বৈষ্ণবনগর থানার পুলিস। আহতদের নিকটবর্তী মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা সৃষ্টি হয়েছে বলে সূত্রের খবর।
পুলিস সূত্রে খবর, দুর্ঘটনায় মোট ৭ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ভেঙে পড়া অংশের নিচে কতজন চাপা পড়ে রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, কংগ্রেস বিধায়ক মইনুল হক জানিয়েছেন, ফরাক্কা ব্যারেজ থেকে এক কিলোমিটার দূরে এই ব্রিজটি তৈরি হচ্ছিল। সেখানেই একটি গার্ডার ফিট করার সময় ওই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। ব্রিজটি তৈরি করছিল একটি সংস্থা। এক ইঞ্জিনিয়ারেরও মৃত্যুর খবর উঠে আসছে এই দুর্ঘটনায়।

Leave a Reply

error: Content is protected !!