ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য রেখে হবে শিক্ষক নিয়োগ : দাবি শিক্ষামন্ত্রীর |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ফেব্রুয়ারি’২০২০ :-

ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনতে শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার। শিক্ষার মান উন্নয়নে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনার জন্য শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় এমনটাই বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে অনেক ফরাক। তাই এই অনুপাতে ভারাসাম্য আনতে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছে বলে জানান তিনি।
সোমবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার মান উন্নয়নে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনাটা আগে জরুরি। এটা বেশ ভালো বুঝতে পারছে রাজ্যের শিক্ষা দফতর। তাই এই প্রয়োজন মেটাতে শিক্ষক নিয়োগ করা হচ্ছে।
তিনি বলেন, রাজ্যের মোট ১১১ টি সরকারি ও সরকারী অনুদানে চলা বিদ্যালয়ে ইংরেজী মাধ্যমের পঠন পাঠন শুরু হয়েছে। শীঘ্রই আরও কয়েকটি বিদ্যালয়ে ইংরেজী পঠন পাঠন শুরু হবে। বিদ্যালয় গুলি সম্পর্কে একথা স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। তবে শিক্ষা দফতর সার্ভে করে দেখেছে, ইংরেজী মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যমের স্কুলগুলোও বিভিন্ন প্রতিযোগিতামূলক ও পর্ষদের পরীক্ষায় ভালো ফল করে আসছে।

Leave a Reply

error: Content is protected !!