মহিলার বুদ্ধিতেই বাজিমাত : কুপোকাত হয়ে ফিরে গেল চোর | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ অক্টোবর ২০২৪ :-

এক মহিলা নিজের উপস্থিত বুদ্ধিতেই বাজিমাত করলেন, নিজের বাড়িতে চুরি হওয়ার হাত থেকে রক্ষা করে কুপোকাত করে দিলেন উল্টে চোরদের।

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অমৃতসরে, জানা যায় ফাঁকা বাড়িতে মহিলা এবং তার সন্তানকে নিয়ে একাই ছিলেন, বাড়ির অন্যান্য সদস্যরা সেই সময় বাড়িতে ছিলেন না, এমন সময় তিনি সিসিটিভিতে দেখতে পান দুটি চোর তাদের বাড়ির পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে এসেছে। মহিলাটি এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে সদর দরজার দিকে চলে যান। তাড়াতাড়ি করে দরজাটি লক করে দিয়ে একটি সোফাকে টেনে এনে দরজার সামনে গার্ড করে রাখেন।

বাইরে থেকে চোর দুটি অনেকবার অনেক চেষ্টা করেও, কিছুতেই দরজা খুলতে সমর্থ হয় না। ভেতরে থাকা মহিলাটি তার সর্বশক্তি দিয়ে দরজাটিকে ঠেলে ধরে রাখে এবং চিৎকার করে পাড়া-প্রতিবেশীদের ডাকতে থাকে।
অনেক চেষ্টা করেও চোর দু’টি দরজা খুলতে না পেরে নিরুপায় দেখে আবার বাড়ি থেকে বেরিয়ে যায়।
নিজের বাড়িকে সন্তান স্নেহে আগলে রাখার জন্য মহিলাটি যে উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন তা দেখে ধন্যি ধন্যি করছেন পরিবারের অন্যান্য সদস্য ও পাড়া প্রতিবেশীরা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!