নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ নভেম্বর’১৯:-

আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীকে যোগ করা হবে বলে জানিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। শুক্রবার স্কুলশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ৫৯ হাজার, তার মধ্যে ১৭ হাজার ৯৯৬ স্কুলে আগামী শিক্ষাবর্ষেই পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু হচ্ছে। এই প্রসঙ্গে, রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, যেসব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পাঠ দেওয়ার পরিকাঠামো আছে, সেখানে আসন্ন শিক্ষাবর্ষ থেকেই তা চালু হয়ে যাবে। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিও সেইসাথে আগামী শিক্ষাবর্ষেও পঞ্চম শ্রেণিতে ভর্তি নিতে পারবে। তবে ২০২১ সালে প্রাথমিক স্কুলগুলির পঞ্চম শ্রেণি থেকে যারা ষষ্ঠ শ্রেণিতে উঠবে, তাদেরকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ দিতে হবে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক স্কুলগুলোর।